খেজুর গুড়ের পায়েস নতুন চাল খেজুর গুড় দুধ শুকনো ফল। এক কেজি দুধ জালে বসান। ডেড়সো নতুন চাল ধুয়ে ঘি দিয়ে মাখুন। দুধ ফুটে গেলে চাল দিন। চাল সেদ্ধ ও ঘন হলে মাপ মত খেজুর গুড় দিন। সব শেষে শুকনো ফল দিন। পায়েস ঘন হয়ে এলে আরও একটু গুড় দিয়ে পায়েস পরিবেশন করুন। সোমা
সাবুর লুচি সাবু আলু আটা নূন ময়ান সাবুর দানা গুড়ো করে নিতে হবে। সেদ্ধ আলু, সাবুর গুড়ো,আটা নুন, ময়ান, জল দিয়ে ভালো করে মেখে লেচি করে লুচি বেলতে হবে। গরম সাদা তেলে সাবুর লুচি ভাজতে হবে। সোমা গাংগুলী
বিটের পুড়ি বিট ময়দা তেল নুন জুয়ান বিট ধুয়ে গ্রেটার করে গ্রেট করতে হবে। এতে একে একে ময়দা, নুন, জুয়ান, তেল মিশিয়ে ভাল করে মাখতে হবে। লই কেটে লুচি বেলে গরম সাদা তেলে ভাজতে হবে। তৈরী হয়ে গেল বিট পুড়ি। সোমা গাংগুলী
মুড়ি নাড়ু মুড়ি গুড় এলাচ প্রথমে কড়া গরম করে গুড় দিতে হবে । গুড়ের পাক ধরলে জলে ফেলে গুড় দেখতে হবে। তারের মত হলে গুড় তৈরী। এবার গুড় ঠান্ডা হলে মুড়ি দিয়ে নাড়তে হবে। এলাচ ছড়িয়ে নাড়ু তৈরি করতে হবে। সোমা গাংগুলী
ছাতু লুচি ছোলার ছাতু ময়দা টক আচার জুয়ান নুন তেল চিনি প্রথমে ময়ান দিয়ে ময়দা মেখে নিন। পুর তৈরির জন্য ছাতু নুন চিনি ও বাকি সব উপকরণ ভালোকরে মাখতে হবে। এবার ময়দা থেকে লেচি করে ছাতুর পুর ভরে লুচির আকারে বেলে গরম তেলে ভাজতে হবে। সোমা গাংগুলী