পোস্টগুলি

নিমকি

 নিমকি ময়দা  তেল নুন   কালো জিরা   জল পরিমিত  ময়দা মাখার মতো তেল জল ও জিরে দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিন। তেল গরম করে পাতলা করে কেটে নিমকি ভেজে নিন। সোমা

তাল ফুলুরি

 তাল ফুলুরি তালের কাথ  চাল গুঁড়ো  চিনি সুজি তেল তাল কাথের সাথে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর আবার মুখে নিয়ে মিস্টি চেক করে নেড়ে চেড়ে সোজা গরম তেলে ফুলুরি ভালো করে ভেজে নিন। সোমা

সুজি মালাই

 সুজি মালাই সুজি  মালাই চিনি  ঘি কাজুবাদাম  কড়াইয়ে ঘি গরম করে তাতে কাজুবাদাম ভেজে নিন। এবার সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মালাই দিন পরে একটু জল দিয়ে দিন।

বিউলির বড়া

 বিউলির বড়া   বিরি বা বিউলি ডাল নুন তেল  খাবার সোডা  ডাল ৮ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর মিক্সিতে ঘুরিয়ে নুন সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তেল গরম করে তাতে একে একে সব বড়া গুলো ভেজে নিন।

বেসন ছিলা

 বেসন ছিলা বেসন নুন  লঙকা  জিরে  পেঁয়াজ কুচি  বেসনের সাথে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মেখে নিন। চাটু গরম করে  পাতলা বেটার দিয়ে ছিলা তৈরী করুন। সোমা

Curd rice

Curd rice  দই ভাত বেদানা  কারি পাতা তেল  লঙকা  সরষে নুন  চিনি  দই দিয়ে ভাত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এবার তেল গরম করে তাতে একে একে সব ফোঁড়ন দিয়ে ভাতে মেশান। বেদানা দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সোমা 

বিট হালুয়া

 বিট হালুয়া  বিট  ঘি  চিনি নুন  এলাচ বিট মিক্সি তে পেস্ট করতে হবে। কড়াই গরম হলে ঘি এলাচ দিন। বিট পেস্ট দিন। ভাল করে ভাজুন। শেষে চিনি ও অল্প নুন  দিন। হালুয়া তৈরী।  সোমা