পোস্টগুলি

বক ফুলের বড়া

  বক ফুলের বড়া      বক ফুল বেসন চাল গুড়ো নুন তেল জিরে প্রথমে ফুল গুলো ভালো করে ধুয়ে নুন ,জিরে চাল আটা, বেসন মিশিয়ে মাখুন। কড়া তে তেল গরম হলে বড়া ভেজে তুলুন। সোমা

নুন পাপচি

নুন পাপচি  চাল গুড়ো  নুন তেল কালো জিরে গরম জলে চালের আটার সাথে  কালো জিরে  , নুন ও তেল মিশিয়ে ঠেসে মণ্ড মাখূন।এবার কড়াই তেল বসিয়ে মণ্ড থেকে লেচি কেটে লুচি তৈরী করে গরম তেলে ভাজুন।  সোমা 
ক্ষীর ডালিয়া  খোয়া  গমের ডালিয়া  গুড় কাজু  কিসমিস  ডালিয়া ধুয়ে জলে সেদ্ধ করুন। কড়াই ঘি দিন। কাজু,  কিসমিস  ভেজে সেদ্ধ করা ডালিয়া খোয়া দিন। শেষের দিকে গুড় দিয়ে ঘন ঘন হলে নাবান। সোমা 

কড়াই সুটির কচুরি

 কড়াই সুটির কচুরি  কড়াই বা মটর সুটি আদা লঙকা  নুন  তেল  চিনি হিং ময়দা  দই প্রথমে মটর গুলো ছাড়িয়ে আদা নুন  চিনি ও লঙকা দিয়ে পেস্ট করুন। এদিকে ময়দা দই নুন ও ময়ান দিয়ে ঠেসে মাখুন। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে মটরের পেস্টটা ভেজে পুর তৈরী করুন। হিং দেবেন পুরে। এরপর লেচি কেটে লুচি বেলে পুর ভরে বেলুন।কড়াই সাদা তেল গরম হলে কচুরি ভেজে তুলুন।  সোমা

চুসি পিঠে

 চুসি পিঠে  চাল গুড়ো দুধ খেজুর গুড় এলাচ গুড়ো দুধ ফুটতে দিন। চাল গুড়ো গরম জল দিয়ে মাখুন।এবার মণ্ড থেকে চুসি তৈরী করুন আর গরম দুধে ফেলুন। খেজুর গুড় আর এলাচ দিয়ে নামান।  সোমা

খেজুর পুলি

 খেজুর পুলি  চাল গুড়ো নারকেল কোরা খেজুর রস খেজুর গুড় একটা পাত্রে চাল গুড়ো,নারকেল কোরা,খেজুর রস একসাথে মাখুন।  এবার লেচি কেটে ছোট ছোট পুলি তৈরী করে গরম খেজুর রসে সেদ্ধ হতে দিন। পুলি হয়ে গেলে গুড়ের সাথে পরিবেসন করুন।  সোমা

চিড়ে পকোড়া

 চিড়ে পকোড়া  চিড়ে পেঁয়াজ  বেসন  লঙ্কা  নুন হলুদ তেল জিরা চিড়ে ধুয়ে ভেজাতে হবে। একটা পাত্রে ভেজানো চিড়ে, বেসন,শুকনো মশলা একসাথে মেখে , পেঁয়াজ, লঙ্কা দিন । তেল গরম হলে  পকোড়া ভাজুন।  খুব  মুচমুচে করে ভাজুন।  সোমা