আনারস চাটনি পাকা আনারস চিনি নুন লেবু কিসমিস আনারস কুচো করে কেটে নিন। কড়াই তে এক এক করে লেবুর রস বাদে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াই উনুনে বসিয়ে খুনতি দিয়ে সমানে নাড়তে থাকেন। আনারস সেদ্ধ হলে লেবুর রস দিয়ে নামিয়ে দিন। চাটনির মিষ্টি চেখে নেবেন। সোমা গাঙুলী
Finger chips আলু সরষের তেল নুন চাট মশলা আলু ভালো করে ধুয়ে আঙুলের মত মোটা করে কেটে শুকনো করে রাখতে হবে। কড়া তে বেশি করে তেল দিয়ে আলু ছাড়তে হবে । লাল করে ভাজা হলে থালাতে নামিয়ে চাট মশলা ,নুন ছড়িয়ে পরিবেশন করুন finger chips। সোমা গাঙুলী
মাশরুম ভুরজি মাশরুম পেঁয়াজ লঙকা টমাটো মাখন গোলমরিচ কড়াতে মাখন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, লঙকা,টমাটো,দিয়ে ভাজতে হবে। ভাজা হলে কেটে রাখা মাশুরুম দিয়ে নুন হলুদ মিশিয়ে ভালো করে কষাতে হবে ।শেষে গোলমরিচ ছড়িয়ে মাশরুম ভুরজি পরিবেশন করতে হবে। সোমা গাংগুলী
ওটস পায়েস লাগবে ওটস দুধ খোয়া মধু প্রথমে কড়াতে দুধ জাল দিয়ে ঘন করতে হবে। ওটস পরিমান মত দুধের সাথে মিশিয়ে ফুটতে দিতে হবে। নামানোর আগে খোয়া মধু দিয়ে নাড়াচাড়া করলেই তৈরী ওটস পায়েস। সোমা গাংগুলী।
মহুল পায়েস চিনি কাজু কিসমিস এলাচ দুধ ফুটে উঠলে ধুয়ে রাখা মহুল ফল দিয়ে ফোটাতে হবে। দুধ ঘন হলে চিনি শুকনো ফল দিয়ে নাড়ালেই তৈরী হবে মহুল পায়েস। সোমা গাংগুলী