পোস্টগুলি

মোচা ঘন্ট

ছবি
 মোচা ঘন্ট মোচা, অর্থাত কলার ফুল নারকোল কুচোনো বাদাম  ঘি গরম মশলা জিরে গুড়ো নুন,হলুদ, চিনি কাঁচালঙকা  একটা কুচোনো আলু। প্রণালী  মোচা ছাড়িয়ে কুচো করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে।কড়াতে ঘি গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে নারকোল, বাদাম  ভেজে নিতে হবে।এরপর আলু  নাড়াচাড়া করে সমস্ত শুকনো মশলা দিয়ে কষিয়ে সেদ্ধ মোচা দিয়ে ঢাকা  দিতে হবে।কিছুক্ষন পর ঢাকা খুলে ঘি ছড়িয়ে মোচা ঘন্ট নামিয়ে নিতে হবে।  সোমা গাঙুলী

ভাজা পোস্তো

  ভাজা পোস্তো নামটা খুব চেনা হলেও একটা অচেনা স্বাদ আছে। লাগবে:----  পোস্তো--50g  পেঁয়াজ কুচোনো- চারটে পেঁয়াজ  লঙ্কা  সর্ষের তেল নুন কালো মরিচ। কড়াই গরম হলে গোটা পোস্তো ভাজতে হবে।শুকনো পোস্তো ভাজা হয়ে গেলে বেঁটে নিতে হবে।তেল গরম হলে কড়াইএ  কাল মরিচ ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি,লঙ্কা কুচি  নুন দিয়ে ভেজে নিতে হবে। সব শেষে ভাজা পোস্তো মিশিয়ে মাখা মাখা করে নামাতে হবে। ভাজা পোস্তো তৈরী।  সোমা গাঙ্গুলী

ঘরোয়া ভেজ সুপ

ছবি
 ঘরোয়া  ভেজ সুপ উপকরণ- বিট গাজর  ভুট্টা  পেঁপে মটরশুটি  মাখন নুন গোলমরিচের গুঁড়ো কাগজি লেবুর রস। কর্ণ ফ্লোর।  পরিমাণ মত  সমস্ত সব্জি নিয়ে ভালোকরে ধুয়ে কুচো করে কাটতে হবে। একটি প্রেসার কুকারে কেটে রাখা সব্জিগুলো সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে হবে। কুকারের ঢাকা খুলে  আধ চামচ কর্ণ ফ্লোর জলে গুলে মেশাতে হবে। সার্ভিং বোলে সার্ভ করার সময় মাখন ,গোলমরিচ, লেবুর রস মিশিয়ে  পরিবেশন করতে হবে। তৈরী হয়ে গেল গরম  গরম ভেজ সুপ। সোমা গাঙ্গুলী

সুজি আপ্পাম

 সুজি আপ্পাম  সুজি আপ্পাম খুবই সুস্বাদু একটি খাবার। এটি  বানানো খুবই সহজ। কি কি লাগবে। সুজি  দই  কুচোনো পেঁয়াজ  কুচোনো গাজর  কুচোনো ক্যাপসিকাম  কাচাঁ লঙ্কা  কারি পাতা নুন   সাদা তেল পড়ি মশালা সুজি,দই, সবজি,নুন ও জল মিশিয়ে একটা ব্যাটার তৈরী করুন। 15 মিনিট ভিজতে দিন।মিশ্রণটি  একটু  ঘন হবে। আপ্পাম মেকার উনুনে বসিয়ে  গরম  হলে তেল ব্রাশ  করে হাতাতে করে মিশ্রণ টি অল্প করে ঢালুন।ঢাকা দিয়েদিন। ভাজা হয়ে গেলে পড়ি মশালা ছড়িয়ে সুজি আপ্পাম পরিবেশন করুন।  সোমা গাঙ্গুলী
 মাখানা লাড্ডু মাখানা লাড্ডু-খাওয়ার যেমন উপকার আছে তেমনি খেতেও খুব সুস্বাদু ।আর বানানো খুবই সহজ। মাখানা লাড্ডুর সামগ্রি  1-  মাখানা(250g) 2- 2 টেবিল স্পুন  গাওয়া ঘি। 3- (50g) মাওয়া। 4  - 50g কিসমিস। 5-   50g খেজুর জলে ভিজিয়ে মিক্সিতে বাঁটা। বানানোর পদ্ধতি-‐ প্রথমে কড়াই গরম করে মাখানা রোস্ট করে নিন।মাখানা ঠান্ডা হলে মিক্সিতে গুরো করে নিন। এবার গরম কড়াইতে ঘি দিয়ে কিসমিস ,এলাচ গুরো দিয়ে ভেজে মাওয়া দিন।প্রয়োজন হলে একচামচ দুধ দিতে পারেন।মিক্সিতে বেঁটে রাখা খেজুর দিয়ে ভালো করে মিশিয়ে মাখানা গুরো মেশান। চিনি বা গুড় মেশানোর দরকার নেই।   গ্যাস বন্ধ করে ঠান্ডা হলে এক এক করে মাখানা লাড্ডু গড়ে নিন। এটি বেশ কিছুদিন রাখা যায় , তৈরি হয়ে গেল মাখানা লাড্ডু- সোমা গাঙ্গুলী

তিল খেজুর

 তিল খেজুর  শীতের সময় তিল খেজুরের মিশ্রণে বানানো নাড়ু খাওয়ার উপকারিতা অনেক। তিল শরীরকে গরম রাখে এবং তিল খেলে হাড় মজবুত হয়।খেজুরে আছে আয়রন, ফাইবার, জিঙ্ক। তাই শীতকালে তিলের নাড়ু মন ভরে খাওয়া যায়। * তিল খেজুর বানানোর পদ্ধতি সাদা তিল-250g খেজুর-12/14টি এক চামচ গাওয়া ঘি।    প্রথমে কড়াই গরম হলে সাদা তিল একটু সেঁকে নিন।হালকা বাদামী রঙ হলেই নামিয়ে নিন।  ঠাণ্ডা হলে মিক্সিতে ঘুরিয়ে নিন।তিলগুলো আধপেসা মত হবে।খেজুর জলে ভিজিয়ে রাখবেন।জলে ভিজানো থাকলে সহজেই খেজুরের বিচ বের হয়ে যাবে।এবার খেজুরগুলো মিক্সিতে  ঘুরিয়ে নিন।খুব শুকনো  হয়েগেলে  খেজুরের সাথে একটু দুধ মিশিয়ে পেস্ট করুন। তিল গুড়ো,খেজুরের পেস্ট একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে ঘি লাগিয়ে  নাড়ু গড়ে নিন।সুস্বাদু তিল খেজুর নাড়ু তৈরী। সোমা গাঙ্গুলী

সবজি ছিলা

 সবজি ছিলা চটজলদি হেলদি ছিলা যেমন খেতে সুস্বাদু তেমনই বানানো খুবই সহজ।ঘরে থাকা সাধারণ উপাদান দিয়ে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু সবজি ছিলা। সামগ্রি (পরিমাণ মত)---- বিনস (greated) গাজর (greated) ক্যাপসিকাম কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো সুজি (2 table spoon) বেসন (2 table spoon) দই   (2 table spoon) আটা  ( 2 table spoon ) বানানোর পদ্ধতি -- সব উপাদান গুলো একটা বড় পাত্রে একসাথে মিশিয়ে পরিমাণ মত জল দিতে হবে। স্বাদ মত নুন,এক চামচ সাদা তেল ও ধনেপাতা কুচি দিয়ে ভালকরে নাড়াচাড়া করে মিশিয়ে 15 মিনিট ঢেকে রাখতে হবে। মিশ্রণটি ঘন হবে না আবার জলজলেও হবে না । 15 মিনিট পর তাওয়া গরম হলে  সামান্য তেল ছড়িয়ে হাতাতে  করে ঢেলে গোল আকারে পাতলা করে এপিঠ ওপিঠ  ভালো করে ভেজে  নিতে হবে। ধনে পুদিনার চাটনি সহযোগে  গরম গরম পরিবেশন করুন  সবজি ছিলা। সোমা গাঙ্গুলী