পোস্টগুলি

  ডালিয়া উপমা ডালিয়া ঘি ড্রাই ফ্রুট্স  নুন  চিনি কারিপাতা কড়াতে ঘি গরম করার পর কারিপাতা ফোড়ন দিয়ে ড্রাই ফ্রুট্স গুলো ভেজে তুলুন। ওই ঘি তে ডালিয়া দিয়ে নুন চিনি মিশিয়ে জল দিতে হবে। সেদ্ধ হয়ে এলে ড্রাই ফ্রুট্স মিশিয়ে উপমা নামাতে হবে। সোমা গাংগুলী

লালতে শাক

  লালতে শাক লালতে শাক রসুন  নুন হলুদ  শুকনো লংকা  তেল  শাক ধুয়ে কুচো করে কাটতে হবে।কড়াতে  শাক নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করতে হবে। শাক সেদ্ধ হয়ে গেলে তেল গরম করে ফোড়ন ও লংকা,  রসুন  কুচো দিয়ে ঝোল ঝোল শাক নামাতে হবে। সোমা গাংগুলী

বক ফুল

বক ফুল  বক ফুল  চাল গুড়ো বেসন নুন,হলুদ তেল কাঁচা লঙকা  একটা পাত্রে চাল গুড়ো,বেসন,  নুন হলুদ লঙ্কা ভালো করে ফেটিয়ে  রাখুন।  তেল গরম হলে  বক ফুল মিশ্রনে চুবিয়ে এক এক করে বক ফুল ভেজে তুলুন।  সোমা গাঙুলী

আনারস চাটনি

 আনারস চাটনি পাকা আনারস  চিনি নুন লেবু কিসমিস  আনারস কুচো করে কেটে নিন। কড়াই তে এক এক করে লেবুর রস বাদে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াই উনুনে বসিয়ে  খুনতি দিয়ে সমানে নাড়তে  থাকেন।  আনারস সেদ্ধ হলে লেবুর রস  দিয়ে নামিয়ে দিন। চাটনির মিষ্টি চেখে নেবেন। সোমা গাঙুলী

পনির ভুর্জি

  পনির ভুর্জি  পনির  টুকরো নুন, লাল মরিচ গুড়ো , লেবু  মাখিয়ে রেখে দিন। কড়াতে তেল বসিয়ে পেঁয়াজ , টমেটো , লঙকা ভাজতে হবে।ভাজা হয়ে এলে  পনির টুকরো গুলো ভাল করে  মিশিয়ে নাড়া চাড়া করে মাখন দিয়ে নামাতে  হবে । সোমা গাঙুলী

Finger chips

Finger chips   আলু সরষের তেল নুন চাট মশলা   আলু ভালো করে ধুয়ে আঙুলের মত মোটা করে কেটে শুকনো করে রাখতে হবে। কড়া তে বেশি করে তেল দিয়ে আলু ছাড়তে হবে । লাল করে ভাজা হলে থালাতে নামিয়ে চাট মশলা ,নুন ছড়িয়ে পরিবেশন করুন finger chips। সোমা গাঙুলী 

মাশরুম ভুরজি

 মাশরুম ভুরজি মাশরুম পেঁয়াজ লঙকা টমাটো মাখন গোলমরিচ কড়াতে মাখন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, লঙকা,টমাটো,দিয়ে ভাজতে হবে। ভাজা হলে কেটে রাখা মাশুরুম  দিয়ে নুন হলুদ মিশিয়ে ভালো করে কষাতে হবে ।শেষে গোলমরিচ ছড়িয়ে মাশরুম ভুরজি পরিবেশন করতে হবে। সোমা গাংগুলী