পোস্টগুলি

বেসন ছিলা

 বেসন ছিলা বেসন নুন  লঙকা  জিরে  পেঁয়াজ কুচি  বেসনের সাথে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মেখে নিন। চাটু গরম করে  পাতলা বেটার দিয়ে ছিলা তৈরী করুন। সোমা

Curd rice

Curd rice  দই ভাত বেদানা  কারি পাতা তেল  লঙকা  সরষে নুন  চিনি  দই দিয়ে ভাত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এবার তেল গরম করে তাতে একে একে সব ফোঁড়ন দিয়ে ভাতে মেশান। বেদানা দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সোমা 

বিট হালুয়া

 বিট হালুয়া  বিট  ঘি  চিনি নুন  এলাচ বিট মিক্সি তে পেস্ট করতে হবে। কড়াই গরম হলে ঘি এলাচ দিন। বিট পেস্ট দিন। ভাল করে ভাজুন। শেষে চিনি ও অল্প নুন  দিন। হালুয়া তৈরী।  সোমা

রাগি ছিলা

 রাগি ছিলা  রাগি আটা চালের গুঁড়ো  বিরি ডালের বেসন  সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরী করুন। এবার ছিলা তৈরী করুন।

নুন পাপচি

 নুন পাপচি  চালের গুঁড়ো  কাল জিরে  নুন  তেল  কড়াইয়ে তেল গরম করুন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা মণ্ড তৈরী করুন। লেচি কেটে লুচির মত বেলে গরম তেলে ভেজে নিন। নুন পাপচি অনেক দিন ধরে থাকে। সোমা

আনন্দ নাড়ু

 আনন্দ নাড়ু চালের গুঁড়ো  তিল গুড়   ঘি নারকেল কোরা  সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে লেচি কেটে নাড়ু গুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন। শুভ কাজে এগুলো খেতে দিন। সোমা

সুজি মিঠাই

 সুজি মিঠাই সুজি  গুঁড়ো দুধ চিনি  ঘি কড়াইয়ে ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজি ভাজতে হবে। এরপর দুধ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সুজি ঠান্ডা করে গোল করে মিঠাই তৈরী করে নিতে হবে। সোমা

মেথি পকোড়া

 মেথি পকোড়া  মেথি শাক  বেসন, তেল চাল গুঁড়ো  নুন  হলুদ  লঙ্কা  প্রথমে শাক ধুয়ে ফেলুন, এতে নুন চিনি জল সব ধরনের শুকনো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে পকোড়া গুলো ভালো করে ভেজে নিন। সোমা

ওটস রুটি

ওটস রুটি ওটস নুন  চিনি  ঘি ওটস গুঁড়ো করে রাখতে হবে। এতে নুন চিনি জল দিয়ে ভালো করে মিশিয়ে ডো তৈরি করুন। লেচি কেটে বেলে রুটি তৈরি করুন।ঘি দিয়ে রুটি পরিবেশন করুন। সোমা 

মুড়ির মোয়া

 মুড়ির মোয়া  মুড়ি  চিনি  খোয়া  খীর  কড়াইয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঘি ও জল দিয়ে গলতে দিন। চিনি গলে গেলে খোয়া খীর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রাখুন। একটু ঠাণ্ডা হলে মুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর নাড়ু তৈরী করুন। সোমা

সুজির লুচি

সুজির লুচি  সুজি  ঘি নুন  তেল দই একটা বড় বাটিতে সুজি,দৈ, নুন জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘি দিন। মাখা  হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিন। কড়া তেল গরম করে তাতে সুজি থেকে লেচি কেটে বেলে লুচি ভেজে নিন। সোমা 

চাল পটল

  চাল পটল পটল  চাল মশলা  তেল,লঙ্কা  নুন,চিনি  পটল কেটে ভালো করে নেড়ে গুঁড়ো মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন চিনি দিয়ে জল দিয়ে সেদ্ধ হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিন। সোমা

রাগি ছিলা

 রাগি ছিলা রাগি নুন ঘি জল সুজি রাগি, সুজি, নুন,জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।চাটুতে ঘি গরম করে তাতে গোলা থেকে একটু করে নিয়ে ছিলা বানান। সোমা

ঝালমুড়ি

 ঝালমুড়ি  মুড়ি  চানাচুর  ছোলা শসা  টমেটো  লংকা পেঁয়াজ  বাদাম ভাজা  তেল একটা বড় বাটিতে অনেকটা পরিমাণে মুড়ি নিয়ে একে একে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার তেল লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে পরিবেশন করুন। সোমা

আলুর চপ

 আলুর চপ  আলু বেসন পেঁয়াজ  আদা রসুন  লংকা নুন  তেল  আলু সেদ্ধ করে সব মশলা কেটে, নুন দিয়ে ভালো করে মেখে নিন। কড়াইতে তেল গরম করুন। বেসনের পেষ্ট করে তাতে আলু মাখা সেপ করে ডুবিয়ে গরম তেলে ভাজুন।

লাড্ডু

 লাড্ডু  শুকনো ফল  আমন্ড  কাজু তিল  নারকেল  কিসমিস  খেজুর  কুমড়ো বীজ  ঘি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। খোলায় ভেজে নিন। এবার ভালো করে নেড়ে গুঁড়ো করে নিন। ঘি গরম করে তাতে মিশিয়ে নিন। এবার লাড্ডুর আকারে গড়ে নিন। সোমা

মশলা চা

 মশলা চা  গুঁড়ো চ  চিনি  গুঁড়ো দুধ  এলাচ  দারচিনি  লবঙ্গ   সব উপকরণ পরিমাণ মত একসঙ্গে মিশিয়ে নিন। এবার ভালো করে নেড়ে গুঁড়ো করে একটি কৌটোতে করে রেখে দিন। সোমা

চুসি পিঠে

 চুসি পিঠে  চাল গুঁড়ো ও নুন মিশিয়ে মণ্ড করে তাতে তিল, নারকেল, গুড় দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। লেচি কেটে ছোট, ছোট করে চুসি করে শুকনো করে রাখতে হবে। দুধ গরম করে তাতে চুসি দিয়ে পিঠে তৈরী করতে হবে। সোমা

রেডিমেড চা

রেডিমেড চা গুঁড়ো চা  চিনি গুঁড়ো দুধ এলাচ দারচিনি  সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে মিক্সার মেশিন গুঁড়ো করে নিতে হবে। তার পর কন্টেনার ভরে রাখতে হবে। তৈরি হল রেডিমেড চা। 

তিল ভাজা

তিল ভাজা  তিল  পেঁয়াজ কুচি  লঙ্কা  বেসন নুন  তেল তিল বাটা হয়ে গেলে এক এক করে অল্প বেসন, পেঁয়াজ কুচি, লংকা, নুন দিয়ে ভালো করে মেখে দিন। কড়াইতে তেল গরম করে তাতে তিল বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা তৈরি করুন। সোমা