পোস্টগুলি

গুড়ের হালুয়া

  গুড়ের হালুয়া সামগ্রী গুড় ঘি সুজি শুখা বাদাম এলাচ। প্রণালী-স কড়াতে এক কাপ ঘি গরম করে শুখা বাদাম ভেজে রাখুন।এবার  এক কাপ  সুজি    ভেজে রাখুন। এবার কড়াতে এককাপ খেজুর গুড়ের চাসনি  ঢেলে দিন। সমস্ত সামগ্রী একসাথে নাড়াচাড়া করে এলাচ দিয়ে নামিয়ে নিন।  হালুয়া তৈরি। সোমা গাংগুলী

সাবুদানা লাডডু

 সাবুদানা  লাডডু  উপকরণ- সাবু খোয়া চিনি কাজু  কিসমিস সাবু রোস্ট করে গুঁড়ো করার পর  একে একে খোয়া,চিনি,ড্রাই ফ্রুট্স ,দুধ মিশিয়ে একটা মণ্ড তৈরি করুন।  এবার মণ্ড থেকে লেচি কেটে সাবুদানা লাডডু তৈরী করুন। সোমা গাজ্ঞুলী

সাবুদানা নাস্তা

সাবুদানা  নাস্তা উপকরণ  সাবু দই সুজি পেঁয়াজ  লঙকা  নুন  তেল প্রণালী  ভেজানো সাবু, দই , সুজি  এবং বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে কিছুখন ভিজতে দিন। এরপর তাওয়া গরম করে তেল দিয়ে  একহাতা করে  মিশ্রণ টি দিয়ে সাবু নাস্তা তৈরি করুন। সোমা গাঙগুলী

আপ্পাম

আপ্পাম    এটি একটি মারাঠিদের খাবার। উপকরণ  সুজি দই  নুন  পড়ি মশালা প্রথমে সুজি ও দই নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন। আপ্পাম মেকারে তেল দিয়ে মিশ্রণ টি দিন। ভাজা হলে পড়ি মশলা দিয়ে সার্ভ করুন। সোমা গাঙগূলী 

মাখানা সালাড

মাখানা সালাড কি কি লাগবে। পেঁয়াজ  টমেটো শষা লেবু  ধনেপাতা সেদ্ধ কাবুলি চানা নুন বিট লবন  চাট মশলা মাখানা প্রণালী  একটি বড় বোলে  পরিমাণ মত পেঁয়াজ কুচো, টমেটো কুচো,শষা কুচো ,কাবুলি চানা,ধনেপাতা কুচোনো,নুন,বিট লবন, লেবুর রস  দিয়ে একসাথে ভালোকরে মিশিয়ে নিন। এরপর রোস্ট করা মাখানা এবং চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মাখানা সালাড। সোমা গাঙ্গুলী 

পাকা কলার কাটলেট

পাকা কলার কাটলেট উপকরণ- পাকা কলা -2 টা আটা          - 2চামচ সুজি            -2চামচ বেসন            -2 চামচ চালের আটা   -2 চামচ গুড় - 2 চামচ  নুন - এক চিমটি চিড়ে- এক বাটি জুয়ান-  স্বাদ মত সাদা তেল । একটি বড় পাত্রে কলা ভালো করে চটকে নিন।একে একে আটা,সুজি,বেসন ,চালের আটা ,নুন,গুড় ,জুয়ান  কলার সাথে মিশিয়ে একটা মণ্ড তৈরী করুন। কড়াই বসিয়ে তেল গরম করুন।মন্ডর থেকে কাটলেট গড়ে চিড়ের কোটিং  দিয়ে কাটলেট তেলে ভেজে তুলুন।  আঁচ কম করে ভাজবেন । কাটলেট  বেশ মুচমুচে হবে। সোমা গাঙ্গুলী

মোচা ঘন্ট

ছবি
 মোচা ঘন্ট মোচা, অর্থাত কলার ফুল নারকোল কুচোনো বাদাম  ঘি গরম মশলা জিরে গুড়ো নুন,হলুদ, চিনি কাঁচালঙকা  একটা কুচোনো আলু। প্রণালী  মোচা ছাড়িয়ে কুচো করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে।কড়াতে ঘি গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে নারকোল, বাদাম  ভেজে নিতে হবে।এরপর আলু  নাড়াচাড়া করে সমস্ত শুকনো মশলা দিয়ে কষিয়ে সেদ্ধ মোচা দিয়ে ঢাকা  দিতে হবে।কিছুক্ষন পর ঢাকা খুলে ঘি ছড়িয়ে মোচা ঘন্ট নামিয়ে নিতে হবে।  সোমা গাঙুলী