বিটের পুড়ি বিট ময়দা তেল নুন জুয়ান বিট ধুয়ে গ্রেটার করে গ্রেট করতে হবে। এতে একে একে ময়দা, নুন, জুয়ান, তেল মিশিয়ে ভাল করে মাখতে হবে। লই কেটে লুচি বেলে গরম সাদা তেলে ভাজতে হবে। তৈরী হয়ে গেল বিট পুড়ি। সোমা গাংগুলী
মুড়ি নাড়ু মুড়ি গুড় এলাচ প্রথমে কড়া গরম করে গুড় দিতে হবে । গুড়ের পাক ধরলে জলে ফেলে গুড় দেখতে হবে। তারের মত হলে গুড় তৈরী। এবার গুড় ঠান্ডা হলে মুড়ি দিয়ে নাড়তে হবে। এলাচ ছড়িয়ে নাড়ু তৈরি করতে হবে। সোমা গাংগুলী
ছাতু লুচি ছোলার ছাতু ময়দা টক আচার জুয়ান নুন তেল চিনি প্রথমে ময়ান দিয়ে ময়দা মেখে নিন। পুর তৈরির জন্য ছাতু নুন চিনি ও বাকি সব উপকরণ ভালোকরে মাখতে হবে। এবার ময়দা থেকে লেচি করে ছাতুর পুর ভরে লুচির আকারে বেলে গরম তেলে ভাজতে হবে। সোমা গাংগুলী
লালতে শাক লালতে শাক রসুন নুন হলুদ শুকনো লংকা তেল শাক ধুয়ে কুচো করে কাটতে হবে।কড়াতে শাক নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করতে হবে। শাক সেদ্ধ হয়ে গেলে তেল গরম করে ফোড়ন ও লংকা, রসুন কুচো দিয়ে ঝোল ঝোল শাক নামাতে হবে। সোমা গাংগুলী