পোস্টগুলি

ফিরনি

  ফিরনি সামগ্রী: আতপচাল ভাঙা দুধ গুড় গোলাপজল এলাচ প্রথমে দুধ জাল দিয়ে  আতপচাল দিতে হবে। দুধ ঘন হয়ে এলে এবং চাল সেদ্ধ হলে গুড়দিয়ে  নেড়ে এলাচ ও গোলাপ জল দিয়ে নামাতে হবে। ফিরনি তৈরী। সোমা গাংগুলী

ডালিয়া উপমা

ডালিয়া উপমা ডালিয়া ঘি ড্রাই ফ্রুট্স  নুন  চিনি কারিপাতা কড়াতে ঘি গরম করার পর কারিপাতা ফোড়ন দিয়ে ড্রাই ফ্রুট্স গুলো ভেজে তুলুন। ওই ঘি তে ডালিয়া দিয়ে নুন চিনি মিশিয়ে জল দিতে হবে। সেদ্ধ হয়ে এলে ড্রাই ফ্রুট্স মিশিয়ে উপমা নামাতে হবে। সোমা গাংগুলী

রসুন পালক

রসুন পালক পালক শাকের পাতা রসুন নুন তেল লঙকা কড়াতে তেল, লঙকা  ও বেশি করে রসুন দিয়ে ভাজুন।।এরপর ধুয়ে  কেটে রাখা পালক পাতা দিয়ে নুন দিয়ে ঢাকা দিন । শাক সেদ্ধ হয়ে এলে  নামিয়ে নিন।  সোমা গাঙুলী 

শিউলি পাতার বড়া

শিউলি পাতার বড়া শিউলি পাতা ভাল করে ধুয়ে মুছে নিতে হবে।একটা পাত্রে করনফ্লাওর,নুন হলুদ,লঙ্কা গুড়ো,ভাল করে জলে গুলে নিতে হবে। কড়াতে সাদা তেল গরম করে একটা করে পাতা নিয়ে গোলায় ডুবিয়ে ভাজতে হবে।খেতে খুব মুচমুচে হয়। সোমা গাংগুলী 

রসম

  রসম  বানানো পদ্ধতি। সবজি কুচো করে  কাটা তেঁতুল কারিপাতা  সর্ষে সব সব্জি ভাল করে সেদ্ধ হবার পর কড়াই য়ে সর্ষের তেল গরম হতে দিন। কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে সবজি সেদ্ধ মেশান।শেষে তেঁতুল জল দিয়ে নামিয়ে দিন।  সোমা গাংগুলী

গুড়ের হালুয়া

  গুড়ের হালুয়া সামগ্রী গুড় ঘি সুজি শুখা বাদাম এলাচ। প্রণালী-স কড়াতে এক কাপ ঘি গরম করে শুখা বাদাম ভেজে রাখুন।এবার  এক কাপ  সুজি    ভেজে রাখুন। এবার কড়াতে এককাপ খেজুর গুড়ের চাসনি  ঢেলে দিন। সমস্ত সামগ্রী একসাথে নাড়াচাড়া করে এলাচ দিয়ে নামিয়ে নিন।  হালুয়া তৈরি। সোমা গাংগুলী

সাবুদানা লাডডু

 সাবুদানা  লাডডু  উপকরণ- সাবু খোয়া চিনি কাজু  কিসমিস সাবু রোস্ট করে গুঁড়ো করার পর  একে একে খোয়া,চিনি,ড্রাই ফ্রুট্স ,দুধ মিশিয়ে একটা মণ্ড তৈরি করুন।  এবার মণ্ড থেকে লেচি কেটে সাবুদানা লাডডু তৈরী করুন। সোমা গাজ্ঞুলী