রসুন পালক পালক শাকের পাতা রসুন নুন তেল লঙকা কড়াতে তেল, লঙকা ও বেশি করে রসুন দিয়ে ভাজুন।।এরপর ধুয়ে কেটে রাখা পালক পাতা দিয়ে নুন দিয়ে ঢাকা দিন । শাক সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। সোমা গাঙুলী
শিউলি পাতার বড়া শিউলি পাতা ভাল করে ধুয়ে মুছে নিতে হবে।একটা পাত্রে করনফ্লাওর,নুন হলুদ,লঙ্কা গুড়ো,ভাল করে জলে গুলে নিতে হবে। কড়াতে সাদা তেল গরম করে একটা করে পাতা নিয়ে গোলায় ডুবিয়ে ভাজতে হবে।খেতে খুব মুচমুচে হয়। সোমা গাংগুলী
রসম বানানো পদ্ধতি। সবজি কুচো করে কাটা তেঁতুল কারিপাতা সর্ষে সব সব্জি ভাল করে সেদ্ধ হবার পর কড়াই য়ে সর্ষের তেল গরম হতে দিন। কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে সবজি সেদ্ধ মেশান।শেষে তেঁতুল জল দিয়ে নামিয়ে দিন। সোমা গাংগুলী
সাবুদানা লাডডু উপকরণ- সাবু খোয়া চিনি কাজু কিসমিস সাবু রোস্ট করে গুঁড়ো করার পর একে একে খোয়া,চিনি,ড্রাই ফ্রুট্স ,দুধ মিশিয়ে একটা মণ্ড তৈরি করুন। এবার মণ্ড থেকে লেচি কেটে সাবুদানা লাডডু তৈরী করুন। সোমা গাজ্ঞুলী
সাবুদানা নাস্তা উপকরণ সাবু দই সুজি পেঁয়াজ লঙকা নুন তেল প্রণালী ভেজানো সাবু, দই , সুজি এবং বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে কিছুখন ভিজতে দিন। এরপর তাওয়া গরম করে তেল দিয়ে একহাতা করে মিশ্রণ টি দিয়ে সাবু নাস্তা তৈরি করুন। সোমা গাঙগুলী
আপ্পাম এটি একটি মারাঠিদের খাবার। উপকরণ সুজি দই নুন পড়ি মশালা প্রথমে সুজি ও দই নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন। আপ্পাম মেকারে তেল দিয়ে মিশ্রণ টি দিন। ভাজা হলে পড়ি মশলা দিয়ে সার্ভ করুন। সোমা গাঙগূলী