পোস্টগুলি

বিট হালুয়া

 বিট হালুয়া  বিট  ঘি  চিনি নুন  এলাচ বিট মিক্সি তে পেস্ট করতে হবে। কড়াই গরম হলে ঘি এলাচ দিন। বিট পেস্ট দিন। ভাল করে ভাজুন। শেষে চিনি ও অল্প নুন  দিন। হালুয়া তৈরী।  সোমা

মটর পোলাও

  মটর পোলাও গোবিন্দভোগ চাল সবুজ মটর ঘি কাজু  কিসমিস  খেজুর নুন  চিনি গরম মশলা কুকারে ঘি গরম করে সমস্ত ড্রাইফ্রুট্স দিন। ভাজা হলে চাল দিন, একটু ভাজা হলে নুন, চিনি,গরম মশলা গুড়ো ও সবুজ মটর দিয়ে ভাল করে ভাজুন। পরিমাণ মত গরম জল দিয়ে , ঘি দিয়ে কুকারের ঢাকা বন্ধ করুন। একটা সিটি পড়লে নামিয়ে নিন। সোমা

চিকেন স্টু

 চিকেন স্টু চিকেন  মাখন নুন  পিপার  কর্ন স্টাচ  সবজি  আদা রসুন   কড়াই মাখন গরম করে চিকেন ভাজতে হবে। ভাজা হলে আদা রসুন নুন পিপার দিয়ে ভাল করে  নাড়তে হবে। সব সবজি মিশিয়ে চিকেন সেদ্ধ করতে হবে। সব শেষ কর্ন স্টাচ দিয়ে নামাতে হবে। সোমা

পোঙগল

 পোঙগল  চাল মুগ ডাল  নুন  তেল  হলুদ  গুড় কারি পাতা চাল, ডাল  নুন ও হলুদ জল দিয়ে সেদ্ধ করুন। কড়াই বসিয়ে সরষে ও কারিপাতা ফোড়ন দিন। সেদ্ধ চাল ও ডাল ভালো করে ফোড়ন মেসান, শেষে গুড় দিয়ে মিস্টি পোঙগল তৈরী করুন।  সোমা

সজনে পরোটা

সজনে পরোটা  সজনে শাক গম আটা বেসন জুয়ান  নুন তেল একটি পাত্রে ভাল করে ধুয়ে কেটে রাখা সজনে শাক পরিমাণ মত নিতে হবে। পরিমাণ মত আটা, নুন, তেল, জুয়ান , আটার হাফ বেসন  এক সাথে মিশিয়ে জল দিয়ে মাখুন। এবার লেচি কেটে পরোটা বেলে চাটুতে  ভেজে নিন।  সোমা 

মোচার ডালনা

মোচার ডালনা  কলার ফুল নারকেল  কিসমিস  নুন, তেল,  হলুদ  গরম মশলা জিরে গুড়ো ঘি মোচা ছোট করে কেটে হলুদ জলে সেদ্ধ করুন। কড়াই তেল ও ঘি দিন। নারকেল ও কিসমিস  ভাল করে ভেজে তুলুন। জিরে ফোড়ন দিন।  গরম মশলা ফোড়ন দিন। এবার  মোচা জল ঝরিয়ে কড়াই দিন।  একে একে নুন ও হলুদ, জিরে দিয়ে কষতে দিন। নারকেল ও কিসমিস মিশিয়ে।  ঘি দিন। মোচা তৈরী। সোমা 

তুলসী

  তুলসী  তুলসী পাতা হলুদ   নুন  তুলসী পাতা ভাল করে নুন ও হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। ধোয়া হয়ে গেলে কড়া রোদে শুকাতে হবে।  মিক্সিতে ঘুরিয়ে  চা করে খেতে হবে।  খেতে সুস্বাদু হয়। সোমা