পোস্টগুলি

মাশরুম ভুরজি

 মাশরুম ভুরজি মাশরুম পেঁয়াজ লঙকা টমাটো মাখন গোলমরিচ কড়াতে মাখন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, লঙকা,টমাটো,দিয়ে ভাজতে হবে। ভাজা হলে কেটে রাখা মাশুরুম  দিয়ে নুন হলুদ মিশিয়ে ভালো করে কষাতে হবে ।শেষে গোলমরিচ ছড়িয়ে মাশরুম ভুরজি পরিবেশন করতে হবে। সোমা গাংগুলী

ওটস পায়েস

 ওটস পায়েস লাগবে ওটস দুধ খোয়া মধু প্রথমে কড়াতে দুধ জাল দিয়ে ঘন করতে হবে। ওটস পরিমান মত দুধের সাথে মিশিয়ে ফুটতে দিতে হবে। নামানোর আগে খোয়া মধু দিয়ে নাড়াচাড়া করলেই তৈরী ওটস পায়েস। সোমা গাংগুলী।

মহুল পায়েস

মহুল পায়েস চিনি কাজু কিসমিস এলাচ দুধ ফুটে উঠলে ধুয়ে রাখা মহুল ফল দিয়ে ফোটাতে হবে। দুধ ঘন হলে চিনি শুকনো ফল দিয়ে নাড়ালেই তৈরী হবে মহুল পায়েস। সোমা গাংগুলী 

ফিরনি

  ফিরনি সামগ্রী: আতপচাল ভাঙা দুধ গুড় গোলাপজল এলাচ প্রথমে দুধ জাল দিয়ে  আতপচাল দিতে হবে। দুধ ঘন হয়ে এলে এবং চাল সেদ্ধ হলে গুড়দিয়ে  নেড়ে এলাচ ও গোলাপ জল দিয়ে নামাতে হবে। ফিরনি তৈরী। সোমা গাংগুলী

ডালিয়া উপমা

ডালিয়া উপমা ডালিয়া ঘি ড্রাই ফ্রুট্স  নুন  চিনি কারিপাতা কড়াতে ঘি গরম করার পর কারিপাতা ফোড়ন দিয়ে ড্রাই ফ্রুট্স গুলো ভেজে তুলুন। ওই ঘি তে ডালিয়া দিয়ে নুন চিনি মিশিয়ে জল দিতে হবে। সেদ্ধ হয়ে এলে ড্রাই ফ্রুট্স মিশিয়ে উপমা নামাতে হবে। সোমা গাংগুলী

রসুন পালক

রসুন পালক পালক শাকের পাতা রসুন নুন তেল লঙকা কড়াতে তেল, লঙকা  ও বেশি করে রসুন দিয়ে ভাজুন।।এরপর ধুয়ে  কেটে রাখা পালক পাতা দিয়ে নুন দিয়ে ঢাকা দিন । শাক সেদ্ধ হয়ে এলে  নামিয়ে নিন।  সোমা গাঙুলী 

শিউলি পাতার বড়া

শিউলি পাতার বড়া শিউলি পাতা ভাল করে ধুয়ে মুছে নিতে হবে।একটা পাত্রে করনফ্লাওর,নুন হলুদ,লঙ্কা গুড়ো,ভাল করে জলে গুলে নিতে হবে। কড়াতে সাদা তেল গরম করে একটা করে পাতা নিয়ে গোলায় ডুবিয়ে ভাজতে হবে।খেতে খুব মুচমুচে হয়। সোমা গাংগুলী